রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পুলিশের হামলার প্রতিবাদে ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ আজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১০০ বার

পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১টায় এই সমাবেশ হবে বলে জানান অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান।

তিনি বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক-কর্মচারীরা, আগামী ১ আগস্ট সকাল ১১টায় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করব।’

অন্যান্য বিভাগের শিক্ষক-কর্মচারীদেরও তাদের সাথে যোগ দেয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া দুপুর ১২টায় একই স্থানে মানববন্ধন করবেন জনপ্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে আহত হন জনপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া ও অধ্যাপক ড. নুসরাত জাহান চৌধুরী।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত এক শিক্ষার্থীকে হেফাজতে নেয়ার চেষ্টা করলে পুলিশ এ ঘটনা ঘটে।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ‘মার্চ ফর জাস্টিস’-এ যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com