শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ডিবি কার্যালয়ে ৩২ ঘণ্টার অনশনে ছিলেন ৬ সমন্বয়ক!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বার
বেষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।

তবে মুক্তির আগে ডিবি কার্যালয়ে ৩২ ঘণ্টার অনশনে ছিলেন এই ছয় সমন্বয়ক। এমনটাই জানিয়েছেন আইনজীবী মানজুর আল মতিন।

আজ এই আইনজীবী মানজুর তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।আইনজীবী মানজুর আল মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা ডিবি কার্যালয়ে সমন্বয়কদের মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে গত সোমবার হাইকোর্টে রিট করেছিলেন। ওই রুটের শুনানি আজ থাকলেও তা হচ্ছে না। বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি ছুটি থাকায় আজ ডিভিশন বেঞ্চ বসবেন না।

ফেসবুকে মানজুর আল মতিন লিখেন, ডিবি হেফাজতে বন্দি ৬ সমন্বয়ক গত ৩২ ঘণ্টা ধরে অনশনে। আমি ভাবতাম তোরা নজরুল পড়িসনি! কত ভুল ভাবতাম রে! তোরাই তো একেকটা নজরুল! ৩৯ দিনের অনশনে নজরুল একাই ব্রিটিশ রাজের ভিত্তি নাড়িয়ে দিয়েছিলেন! তোরা তো অগুনতি নজরুল! কে ঠেকায় তোদের! “উহারা ক’জন, তোরা অগণন! সকল শক্তিধারী!”

ডিবিতে থাকা ছয় সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয়। তারা হলেন- নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। পরদিন সন্ধ্যায় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি।

এরপর রবিবার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকেই এসব সমন্বয়ক ডিবি কার্যালয়ে ছিলেন।গত ২৮ জুলাই ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন হেফাজতে থাকা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ছয় সমন্বয়ক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com