শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

অফিসকক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেললেন জাবি অধ্যাপক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১২২ বার

বিভাগের অফিসকক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গানের মিছিল’ কর্মসূচি শেষে এ তথ্য জানান তিনি।

অধ্যাপক শামীমা বলেন, ‘ঢাকার রাজপথ মেধাবীদের রক্তে লাল হয়েছে। তার প্রতিবাদ স্বরূপ আমি এটা করেছি। আমার মনে হয়েছে তিনি (প্রধানমন্ত্রী) এখন বাংলাদেশের মানুষের হৃদয়ে নেই। যেহেতু উনি (প্রধানমন্ত্রী) মানুষের হৃদয়ে নেই, তাই দেওয়ালে শোভা পাওয়ার মানে হয় না।’

তিনি আরও বলেন, ‘আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। সেই সঙ্গে উনি (প্রধানমন্ত্রী) যদি শিক্ষার্থীদের দাবি মেনে নেন, তাহলে তাকে আমি আবার সসম্মানে দেওয়ালে টানিয়ে দেব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com