রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

বৃষ্টির মধ্যে শহীদ মিনারে চিকিৎসকদের সমাবেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ২০২ বার

শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন চিকিৎসকরা। বৃষ্টি উপেক্ষা করে আজ শুক্রবার সকাল ১০টায় দেশের অনেক চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সম্মিলিত বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা দেখেছি, আমাদের মেধাবী চিকিৎসক সজীবকে হত্যা করা হয়েছে, দেশের নানান শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের ছাত্র-ছাত্রীদের ওপর অত্যাচার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আজ ঘোষণা দিচ্ছি যে, পুরো দেশ ও জাতির সঙ্গে একাত্মতা পোষণ করে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এক হবো, আমরা আমাদের কথা বলবো, প্রতিবাদ জানাবো একসঙ্গে। চলুন আবার এক হই আমরা দেশের ছাত্রসমাজের, সব শ্রেণির, সব পেশার মানুষের অধিকার আদায়ে, নিহতদের বিচারের দাবিতে, অবৈধভাবে গ্রেপ্তারদের জামিনের দাবিতে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com