রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১২৪ বার

সারাদেশে আজ শনিবার (৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল কর্মসূচি রয়েছে। এছাড়া আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ ও নয় দফা দাবিতে এই কর্মসূচি দেয়া হয়।

শুক্রবার (২ আগস্ট) ৭টা ৪৪ মিনিটে ফেসবুকে দেয়া এক পোস্টে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেয়া হলো।’

অসহোযোগ আন্দোলনকে সফল করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা যাচ্ছে।’

এদিকে শুক্রবারও (২ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকে গণমিছিলে উত্তাল ছিল রাজপথ। জুমার নামাজের পর রাজধানীর সায়েন্সল্যাব থেকে মিছিল বের করেন বিক্ষোভকারীরা। ৯ দফা দাবিতে স্লোগান দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

এছাড়া জুমার নামাজের পর জাতীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন কওমী ছাত্রসমাজসহ সাধারণ মুসল্লিরা। একই সময় রাজপথে নামেন ইস্টওয়েস্ট, ব্র্যাক, ইউআইইউসহ আশপাশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় বিক্ষোভের খবর পাওয়া গেছে। খুলনায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে অনেকেই গুলিবিদ্ধ হয়েছে। সিলেটে বিক্ষোভাকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় শিশু ও সাংবাদিকসহ আহত হন বেশ কয়েকজন। এছাড়া হবিগঞ্জেও সংঘর্ষ হয়। সেখানে এখন পর্যন্ত একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com