রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

কারফিউ ভেঙে শাহবাগে হাজার হাজার শিক্ষার্থী, ঢাকামুখী লাখো মানুষ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার

কারফিউ ভেঙে হাজার হাজার শিক্ষার্থী শাহবাগে অবস্থান নিয়েছে।‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে ঢাকায় আসছেন ছাত্র-জনতা। সকাল থেকেই আফতাবনগর এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নেন। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা আফতাবনগর থেকে রামপুরা পর্যন্ত সড়কে অবস্থান করছেন।

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়েও কয়েক হাজার শিক্ষার্থী-জনতা ঢাকায় আসার চেষ্টা করছেন। শনির আখড়ায় দুপুর দেড়টার দিকে কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান নিয়েছেন।

এর আগে নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা সরকার সমর্থকদের হটিয়ে দেন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com