রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

বঙ্গভবনে ঢুকেছেন বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১২৯ বার

শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনা করার জন্য বঙ্গভবনে ঢুকেছেন বিএনপিসহ বিভিন্ন দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সোমবার সন্ধ্যায় তারা একসাথে বঙ্গভবনে প্রবেশ করেছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও তার সাথে রয়েছেন বলে জানিয়েছেন আলমগীর।

অন্যদের মধ্যে বৈঠকে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।

এর বাইরে আরও বেশ কয়েক বঙ্গভবনে ঢুকেছেন বলে জানা যাচ্ছে।

এর আগে, দুপুরে তারা সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে বৈঠক করেন।

বৈঠক শেষে সেনাপ্রধান এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি। আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সুতরাং একটা আলোচনা করেছি।’

সোমবার রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও তিনি জানান সেনা প্রধান। সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com