সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠকে হেফাজত নেতা মামুনুল হক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১০০ বার

শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সাথে বৈঠকে অংশ নিয়েছেন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক।

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় বিএনপিসহ বিভিন্ন দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বঙ্গভবনে প্রবেশ করেন তিনি।

অন্যদের মধ্যে বৈঠকে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর বাইরে আরো বেশ কয়েক বঙ্গভবনে ঢুকেছেন বলে জানা যাচ্ছে।

এর আগে, দুপুরে তারা সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে সেনাপ্রধান এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি। আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সুতরাং একটা আলোচনা করেছি।’

সোমবার রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও তিনি জানান সেনা প্রধান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com