রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

ড. ইউনূসকে নিয়ে যে শঙ্কার কথা জানালেন কাদের সিদ্দিকী

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৩৩ বার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় শপথ নিতে পারেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। দেশে শান্তি ফেরাতে না পারলে তার অবস্থাও শেখ হাসিনার মতো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে আজ বুধবার সাংবাদিকদের এ কথা কাদের সিদ্দিকী।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক। অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে। আমি তাকে অভিনন্দন জানাই। তার এখন এক মুহূর্ত প্যারিসে বসে থাকার কোনো মানে হয় না। দেশের শান্তি-শৃঙ্খলা আনতে না পারলে, তারও পরিণতি এ রকম হবে। সেই জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি, সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি। ছাত্র-বন্ধুদের অভিনন্দন জানিয়ে তাদের বলব, দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব।

শিক্ষার্থীরা বিপ্লব ঘটিয়েছে জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি সব ছাত্রনেতাদের বলব, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। সংখ্যালঘুদের রক্ষা করুন। আওয়ামী লীগ করা দোষ নই। কোনো আওয়ামী লীগ নেতার গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপনা করুন, আপনারা জয় তিলক পরুন।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘নিশ্চয় আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে অনেক। শেখ মুজিব কিছু করেনি। তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। আজকের এই ধ্বংস, ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে।’

প্রসঙ্গত, ফ্রান্সের প্যারিস থেকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com