শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার শপথ দুপুর ১২টায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৮৯ বার

অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা আজ রোববার (১১ আগস্ট) শপথ নেবেন। বঙ্গভবনে তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।

রোববার দুপুর ১২টায় বঙ্গভবনের দরবার হলে তারা শপথ নিবেন বলে জানা গেছে।

এই তিন উপদেষ্টা হলেন- ফারুক-ই-আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। ঢাকার বাইরে থাকায় গত ৮ আগস্ট শপথ নিতে পারেননি তারা।

এর আগে গত বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন বৃহস্পতিবার রাত সোয়া ৯টার পর অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করান।

প্রধান উপদেষ্টা হিসেবে এই সরকারের নেতৃত্ব দেবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এই যাত্রায় উপদেষ্টা হিসেবে তার সাথে রয়েছেন আরো ১৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com