শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বিদে‌শী কূটনী‌তিকদের সোমবার ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৮৩ বার

অন্তর্বর্তী সরকারের নতুন পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আগামীকাল সোমবার বিদে‌শী কূটনী‌তিকদের ব্রিফ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, নতুন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল শ‌নিবার প্রথম অফিস শুরু করেন। প্রথম দিন তি‌নি পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেছেন।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ভবিষ্যৎ প‌রিকল্পনা ও কর্মপন্থা নি‌য়ে বসবেন। এছাড়া বিকেলে তি‌নি সাংবা‌দিকদের ব্রিফ করবেন।

সূত্র আরো জানায়, সোমবার উপদেষ্টা তৌ‌হিদ হোসেন ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ জা‌তিসঙ্ঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধানদের সাথে বসবেন।

শেখ হাসিনার পতনের পর গত বৃহস্প‌তিবার নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। নতুন সরকারের কূটনী‌তির দেখভালের দা‌য়িত্ব দেয়া হয় সাবেক পররাষ্ট্র সচিব মো: তৌহিদ হোসেনকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com