শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ হারালেন যারা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১২৭ বার

জাতীয় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট তিনজনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রেসক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে। আজ রবিবার প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় প্রেসক্লাবের এক নোটিশে এ তথ্য জানানো হয়। ওই তিনজন হলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও সদস্য শাহনাজ সিদ্দিকী।

প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া হাসান হাফিজ ও আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গত ১০ আগস্ট জাতীয় প্রেসক্লাবে এসে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবর পেশ করেন। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে জাতীয় প্রেসক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্নু রাখার লক্ষ্যে ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত এবং শাহনাজ সিদ্দিকী সোমাকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানসহ গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ (ক) ও ৩৪ মোতাবেক তাদের সদস্যপদ বাতিল করা হলো।

ক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর খ(১) (৩) ও (৪) অনুযায়ী সিনিয়র সহসভাপতি হাসান হাফিজকে সভাপতি এবং যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com