বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

যুক্তরাজ্যে বর্ণবাদবিরোধী আন্দোলনে হাজারো মানুষ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১০৪ বার

যুক্তরাজ্যে বর্ণবাদবিরোধী আন্দোলনে রাজপথে নমে এসেছেন হাজার হাজার মানুষ। উগ্র ডানপন্থীদের বিক্ষোভের প্রতিবাদে তারা রাস্তায় নেমে আসেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

দুই সপ্তাহ আগে ছুরি হামলায় তিন শিশু নিহত হওয়ার ঘটনায় একজন মুসলিম আশ্রয়প্রার্থী জড়িত এমন গুজবে উত্তাল হয়ে ওঠে লন্ডন। মুসলিম বিদ্বেষী স্লোগান দিয়ে একটি মসজিদে হামলা চালানোর চেষ্টা চালায় উগ্র ডানপন্থীরা। প্রথমে তাদের প্রতিহত করে পুলিশ। পরে রাস্তায় নেমে আসে হাজারো সাধারণ মানুষ।

লন্ডন ছাড়াও বার্মিংহাম, লিভারপুল, শেফিল্ড, ব্রিস্টলেও প্রচুর মানুষ রাস্তায় নেমে মিছিল করেছেন। তাদের হাতে ছিল পোস্টার, সেখানে বর্ণবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়াও অভিবাসী, শরণার্থী ও যারা আশ্রয় নিতে চান, তাদের স্বাগত জানাবার কথাও বলা হয়েছিল।

শনিবার সপ্তাহে দ্বিতীয়বারের মতো ম্যানচেস্টার, লন্ডন, গ্লাসগো, বেলফাস্ট শহরে নামেন আন্দোলনকারীরা। লন্ডনে ব্রেক্সিট রুপকার নাইজেল ফারাজের রিফর্ম ইউকে পার্টির অফিসের সামনে জড়ো হন শত শত মানুষ। তারা সেখান থেকে পার্লামেন্টের দিকে মিছিল করেন। ফারাজের বিরুদ্ধে উগ্র ডানপন্থা ছড়িয়ে শান্তি বিনষ্টের অভিযোগ আনেন বিক্ষোভকারীরা।

নিউক্যাসলে সহিংসতার আশঙ্কায় দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। সেখানে অভিবাসনবিরোধী একটি ছোট মিছিল হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা দাবি করেন, অনেক বড় মিছিল হয়েছে যাকে ভুল তথ্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কাছেই বড় ধরনের বর্ণবাদবিরোধী মিছিল হয়েছে। তবে বিশৃঙ্খলা তৈরির আগেই মিছিল দুটি ভেঙে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com