শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ওবায়দুল কাদেরকে আটকের গুঞ্জন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৮৬ বার

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আটকের গুঞ্জন উঠেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে এমন গুঞ্জন চলছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।

তবে একটি সূত্র আমাদের সময়কে জানিয়েছে, সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের। এরপর তিনি যশোরে তার এক আত্মীয়ের বাসায় উঠেন। সেখানেই তিনি আটক হন বলে সূত্রটি জানায়। তবে আটকের বিষয়টি প্রশাসনের দায়িত্বশীল কোন পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে যশোরের পুলিশ সুপার মো. মাসুদ আলম আমাদের সময়কে বলেন, ‘ওবায়দুল কাদেরের আটকের বিষয়ে আমি কিছু জানি না। আমাদের সঙ্গে অনেকে তার আটকের বিষয়ে যোগাযোগ করছেন। আমিও বিষয়টি নিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করছি। এখনও এ বিষয়ে নিশ্চিত নই।’

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে তথ্য জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com