বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সরিয়ে দিলেন আদালত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৩৬ বার

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে অযোগ্য ঘোষণা করেছেন দেশটির সাংবিধানিক আদালত। কারাবরণ করা সাবেক এক আইনজীবীকে মন্ত্রিসভায় নিয়োগ দিয়ে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন বলে রায়ে বলা হয়েছে। এতে করে প্রধানমন্ত্রিত্ব পদ হারালেন থাভিসিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আদালত তার রায়ে বলেছেন, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন একজন জেলখাটা আইনজীবীকে সরকারের দায়িত্বে নিয়োগ করে নৈতিকতা ভঙ্গ করেছেন। ৯ বিচারকের মধ্যে পাঁচজন প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে সরিয়ে দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। তারা বলেছেন, তিনি জেনেশুনে একজন নীতি নৈতিকতাহীন ব্যক্তিকে নিয়োগ দিয়েছিলেন।

৬৭ বছর বয়সী থাভিসিন এক বছরও ক্ষমতায় থাকতে পারেননি। গত বছরের আগস্টে প্রধানমন্ত্রী হয়েছিলেন স্রেথা। গত ১৬ বছরে আদালতের রায়ে ক্ষমতা হারানো তৃতীয় প্রধানমন্ত্রী তিনি।

থাইল্যান্ডের পার্লামেন্ট থেকে নতুন কোনো প্রধানমন্ত্রী নির্বাচন না করা পর্যন্ত তার স্থলে অন্তবর্তীকালীন একজন দায়িত্বপালন করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com