বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও পটপরিবর্তনে হস্তক্ষেপ করবে না চীন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৬৫ বার

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পটপরিবর্তন ও সার্বভৌমত্বের প্রশ্নে চীন হস্তক্ষেপ করবে না বলে জানালেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের বন্ধুত্ব ও সহযোগিতা বাংলাদেশের মানুষের জন্য। যা কিনা বাংলাদেশের মানুষের উপকারে আসবে। বাংলাদেশের মানুষকে সমর্থন করবে।’

ইয়াও ওয়েন বলেন, ‘বৈশ্বিক কিংবা বাংলাদেশের পরিস্থিতি যতই বদলে যাক, চীন সব সময়ই বাংলাদেশের সঙ্গের সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেবে। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক উন্নয়নে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

বাংলাদেশের সঙ্গে চীন কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়ে তিনি বলেন, ‘আগের মতোই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাবে না চীন। আমরা বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে চাই ‘

ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পটপরিবর্তন ও সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com