শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে কাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১০৮ বার

সারাদেশে ফের শুরু হচ্ছে আন্তঃনগর ট্রেন চলাচল। আগামীকাল বৃহস্পতিবার রাজশাহীর উদ্দেশে ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ চলাচল শুরু হবে। এর ফলে দীর্ঘ ২৭ দিন পর সচল হচ্ছে আন্তঃনগর ট্রেন চলাচল।

আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

কোটা সংস্কার আন্দোলনের ফলে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তৎকালীন সরকার কারফিউ জারি করলে ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়। এর মধ্যে গত ১ থেকে ৩ আগস্ট সীমিত পরিসরে কমিউটার ট্রেন চালু হয়। পরে ৪ আগস্ট রাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com