রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন নতুন উপদেষ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৮৪ বার

অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা সংখ্যা বাড়ছে। আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন উপদেষ্টারা।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব জয়নাল আবেদিন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে আরও কতজন নতুন উপদেষ্টা যুক্ত হচ্ছেন, এ বিষটি নিশ্চিত করেননি জয়নাল আবেদিন।

আগামীকাল বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা গেছে। তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারে আরও ১৬ উপদেষ্টা রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com