রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেয়া হলো সাখাওয়াতকে, উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১২৯ বার

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়া হলো ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন সদ্য শপথ নেওয়া সাবেক সেনা কর্মকর্তা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলমকে।

স্বরাষ্ট্রের পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও দেয়া হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

পরিবর্তন আনা হয়েছে অন্যদের বেলায়ও।

এম সাখাওয়াত হোসেনকে নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের।

নতুন শপথ নেয়া ওয়াহিদ উদ্দিন মাহমুদকে দায়িত্ব দেয়া হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের। আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া, সালেহ উদ্দিন আহমেদকে দেয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে রিজওয়ানা হাসানকে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বভার দেয়া হয়েছে নাহিদ ইসলামকে।

আসিফ মাহমুদ সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফারুকী আজমকে দেয়া হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com