রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নিউইয়র্কে ২৪ এবং ২৫ আগষ্ট বাংলাদেশ সম্মেলন

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৮০ বার

নান্দনিক আয়োজনে নিউইয়র্কের জ্যামাইকা অবস্থিত ম্যারি লুইস একাডেমীতে অনুষ্টিত হতে যাচ্ছে ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন আগামী ২৪ এবং ২৫ আগষ্ট। হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংষ্কৃতি, সেই সংষ্কৃতিকে কিঞ্চিৎ তুলে ধরার আমাদের আন্তরিক প্রয়াস ‘ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন ২০২৪’। বহমান পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী তীরে রূপালী জলের কিনার ঘেষে , আম, জাম, নারিকেল ঘেরা সোনার বাংলা। আউল বাউল , পুণ্যাহ, উৎসব— পার্বন আর ঢাক, ঢোল, করতালে মুখরিত এক পেলব সমভূমি সোনার বাংলা। রোদ্দুরে যে আকাশে অনন্ত অক্ষতমূর্তি জাগে সেই আমার সোনার বাংলা — আমার বাংলাদেশ।
‘আমি বাংলায় কথা কই
আমি বাংলার কথা কই
আমি বাংলায় হাসি,বাংলায় ভাসি
বাংলায় জেগে রই’
“সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার “
আমাদের আগামী প্রজন্ম যারা আমেরিকান পতাকার পাশাপাশি তুলে ধরবে লাল সবুজের ভালবাসা বাংলাদেশের পতাকা। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উড্ডয়মান থাকুক ভালবাসার লাল সবুজ।

 

বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত উত্তর আমেরিকায় বসবাসকারী বাঙালীদের মধ্যে সামাজিক বন্ধন ও ভাতৃত্ববোধ সূদৃঢ় করার লক্ষ্যে প্রায় অর্ধযুগ পূর্বে প্রথম শুরু হয় বাংলাদেশ সম্মেলন। আমাদের এবারের আয়োজনে আপনাদের বিনীত আমন্ত্রণ এবং আপনাদের উপস্থিতিই আমাদের অনুপ্রেরণা।

দুই দিনব্যাপী বাংলাদেশ সম্মেলনে কোন প্রবেশ মূল্য নেই এবং রয়েছে সেমিনার, কাব্য জলসা, ফ্যাশন শো, আকর্ষণীয় শাড়ি কাপড়, জুয়েলারি , খাবার স্টল এবং আকর্ষণীয় মেগা কনসাট। প্রেস বিজ্ঞপ্তি)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com