শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ঝরল ৩ প্রাণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার

কুমিল্লার চান্দিনায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মো. আবু তাহের ও মোহাম্মদ মোজাম্মেল হোসেন। ২০ আগস্ট কক্সবাজারে কোম্পানির সম্মেলন উপলক্ষে তারা হোটেল বুক করার জন্য যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মঞ্জুরুল আলম জানান, দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই পাঁচজন আহত হয়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com