রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জাতিসঙ্ঘের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১১১ বার

বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা, প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসঙ্ঘ।

নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা এই সঙ্কটের শুরু থেকেই জবাবদিহিতা নিশ্চিতের কথা বলে আসছি।’

ডুজারিক বলেন, ‘সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

মুখপাত্র বলেন, জাতিসঙ্ঘ প্রধান আন্তোনিও গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দনপত্র পাঠিয়েছেন। চিঠিতে মহাসচিব বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

মহাসচিব আশা প্রকাশ করে বলেন, অধ্যাপক ইউনূসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যার মধ্যে তরুণদের পাশাপাশি নারী, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কথাও বিবেচনা করা হবে।

গুতেরেস আরো বলেন, তিনি সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর নির্ভর করছেন। বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে অধ্যাপক ইউনূসের প্রতি জোরালো আহ্বান জানান জাতিসঙ্ঘ মহাসচিব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com