শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

গুম বিষয়ে আন্তর্জাতিক কনভেনশনে সই করবে বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১০০ বার

গুম বিষয়ে আগামী ৩০ আগস্টের আগেই আন্তর্জাতিক কনভেনশনে সই করবে বাংলাদেশ। আজ বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ৩০ আগস্টের আগেই এ চুক্তি সই হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার গুমের প্রতিটি ঘটনার তদন্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, শিগগিরই একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে।

শফিকুল আলম বলেন, সরকার যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ বিষয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সহযোগিতা কামনা করেছেন। হাইকমিশনার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

এর আগে ব্রিটিশ হাইকমিশনার ও জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

অধ্যাপক ইউনূস বাংলাদেশ পুনর্গঠনে জাপানের আর্থিক সহায়তা কামনা করেন। তিনি উভয় দেশের রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ একটি বড় পরিবার। এখানে কোনো শত্রুতা নেই এবং দেশে বৃহত্তর সম্প্রীতির ওপর জোর দেন।

উভয় দূত প্রধান উপদেষ্টাকে জানান, তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতে প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com