বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ঈদে শুরু হচ্ছে ‘আনন্দ ভ্রমণ’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩৩৮ বার

রবি ও সামি সম্পর্কে মামা-ভাগ্নে, প্রায় সমবয়সী। এরা দু’জন এক বাসায় থাকে। একের পর এক চাকরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে দুজন। একদিন নিজ বাসার কাজের মেয়ের বিয়ের জন্য জমানো টাকা চুরি করে তারা প্যাকেজ ট্যুরের ব্যবসা শুরু করে। টাকা চুরির অপরাধে তাদের বাসা থেকে বের করে দেওয়া হয়। নানা ছলচাতুরী আর হাস্যকর ঘটনা পরিক্রমায় তাদের প্রথম ট্যুরের যাত্রা শুরু হয়।

কিন্তু ট্যুরে গিয়ে দেখা যায়, আগত ট্যুরিস্টদের বেশির ভাগই উদ্ভট চরিত্রের। আবার কিছু আছে অতি সিরিয়াস। এদের বিচিত্র সব কাণ্ড-কারখানা ও ট্যুরের অব্যবস্থাপনা নিয়ে চরম হযবরল অবস্থা তৈরি হয়। কিন্তু ট্যুর শেষে সবাই ‌উপলব্ধি করে, জার্নিটা অনেক বিশৃঙ্খলা হলেও সত্যি খুব আনন্দের ছিল। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘আনন্দ ভ্রমণ’।

ফজলুল সেলিমের রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় নাটকে উঠে এসেছে ভ্রমণকালীন মজার সব ঘটনা ও ঘটনাস্থলে সৃষ্ট নানা হাস্যরসাত্মক বিষয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, আ খ ম হাসান, শবনম ফারিয়া, উর্মিলা শ্রাবন্তী কর, প্রিয়া আমান, ড. এজাজ, কে এস ফিরোজ, অনুভব, এমিলা হক, রিমন সরকার, ফারুক আহমেদ, রিমি করিম, আব্দুল্লাহ রানা, সাবেরী আলম প্রমুখ।

নির্মাতা সৈয়দ শাকিল জানান, ঈদুল ফিতরের দিন থেকে সপ্তাহে প্রতি রবি-বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে ‘আনন্দ ভ্রমন’ প্রচার হবে এটিএন বাংলায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com