শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মুস্তফা কামাল ও টিপু মুনশির ব্যাংক হিসাব জব্দ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৯৬ বার

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত (জব্দ) করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্ত্রী কাশমিরী কামাল, দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামাল ও তাদের ব্যক্তি মালিকানাধিন প্রতিষ্ঠানের নামে থাকা সকল ব্যাংক হিসাবের লেনদেন আগামী ৩০ দিনের জন্য জব্দ রাখতে হবে। অর্থাৎ আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন জব্দ করার এ সময় বাড়ানো হবে। সেইসঙ্গে এসব হিসাব সংশ্লিষ্ট বিভিন্ন দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া তাদের নামে কোনো লকার সুবিধা প্রদান করা হয়ে থাকলে তার ব্যবহারও ৩০ দিনের জন্য জব্দ রাখার কথা বলা হয়েছে।

অপর চিঠিতে বলা, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্ত্রী আইরিন মালবিকা মুনশি, দুই মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃসা মুনশি এবং তাদের ব্যক্তি মালিকানাধিন প্রতিষ্ঠানের নামে থাকা সকল ব্যাংক হিসাবের লেনদেন আগামী ৩০ দিনের জন্য জব্দ রাখতে হবে। অর্থাৎ আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন জব্দ করার এ সময় বাড়ানো হবে। সেই সঙ্গে এসব হিসাব সংশ্লিষ্ট বিভিন্ন দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com