শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নির্বাচন থেকে সরে ট্রাম্পকে সমর্থন দিলেন কেনেডি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৯৪ বার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র।

স্থানীয় সময় গতকাল শুক্রবার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। কেনেডি প্রেসিডেন্ট পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। খবর বিবিসি

৭০ বছর বয়সী রবার্ট এফ কেনেডি জুনিয়র দীর্ঘ সময় ধরে ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন। শুক্রবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচনে আমার জয় লাভের কোনো বাস্তবসম্মত উপায় আছে বলে আমি আর মনে করি না।’

মার্কিন এই রাজনীতিবিদ কমলা হ্যারিসের সমালোচনা করেছেন। ডেমেক্রেটিক পার্টি তাকে প্রেসিডেন্ট পদে বেছে নেওয়ার কারণে তিনি এই সমালোচনা করেন। কারণ তাকে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি। এছাড়া সাবেক দলের প্রতি নানা অসন্তোষের কথা জানিয়ে কেনেডি বলেন, ‘এসব কারণেই আমি ট্রাম্পকে সমর্থন দেব।’

 এদিকে রবার্ট এফ কেনেডি জুনিয়র ট্রাম্পকে সমর্থন দেওয়ায় চটেছেন তার বোন কেরি কেনেডি। এক্স হ্যান্ডলে এই মানবাধিকার কর্মী লিখেছেন, ‘আমাদের ভাই ট্রাম্পকে সমর্থন দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা আমাদের বাবা ও পরিবারের আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা। এর মধ্য দিয়ে একটি বেদনাদায়ক গল্প বেদনার মধ্য দিয়ে শেষ হলো।’

কেনেডির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এ সিদ্ধান্তকে অভূতপূর্ব এবং উজ্জল বলে মন্তব্য করেছেন। এছাড়া অ্যারিজোনার গ্লানডেলে আয়োজিত এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্প কেনেডিকে মঞ্চে ডেকে নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com