বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১১৪ বার

ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে প্রাণ হারিয়েছেন বার্তাসংস্থা রয়টার্সের এক কর্মী। হামলায় আহত হয়েছে আরও ২ সাংবাদিক।

শনিবার ক্রামাতোরস্ক শহরে চালানো মিসাইল হামলায় নিহত হন ইউক্রেনে রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কর্মরত রায়ান ইভানস।

সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা ছিলেন ৩৮ বছর বয়সী রায়ান। ২০২২ সাল থেকে ইউক্রেনে কর্মরত ছিলেন তিনি। হামলার সময় তার সাথে ছিলেন রয়টার্সের আরও ৬ প্রতিনিধি। হাসপাতালে চিকিৎসাধীন দুই সাংবাদিকের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।

রবিবার এক বিবৃতিতে রয়টার্স জানিয়েছে, আমরা জরুরিভাবে ক্রামাতোরস্ক কর্তৃপক্ষের সাথে কাজ করাসহ আক্রমণের বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। আমরা আমাদের সহকর্মী এবং তাদের পরিবারের পাশে আছি।

ইউক্রেনীয় প্রশাসনের দাবি, সাংবাদিকদের আবাসিক হোটেল টার্গেট করে মিসাইল ছুঁড়েছে রাশিয়া। তবে এ বিষয়ে মুখ খোলেনি মস্কো। দেশটির ভূখণ্ডে গণমাধ্যমকর্মীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com