শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

অন্ধকার রাস্তায় ভূত থেকে পুরুষরা বেশি বিপজ্জনক: টুইঙ্কেল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৬২ বার

টুইঙ্কেল খান্না। তিনি কখনোই সোজা কথা সোজা ভাবে বলতে দ্বিধা করেন না। রাজনৈতিক ও সামাজিক বিষয়ে নিজের হাতে কলম তুলে নেন সবসময়। আরজি করের ঘটনার পরও কলম ধরলেন টুইঙ্কেল।

ভারতের এক পত্রিকার জন্য নিজের লেখা শিরোনামে টুইঙ্কেল দিয়েছেন, ‘কেন ভূতেরা আর ভারতীয় স্ত্রীদের ভয় দেখায় না।’ টুইঙ্কেলের মনে হয়েছে ‘অন্ধকার রাস্তায় মহিলাদের জন্য ভূতের থেকে পুরুষরা বেশি বিপজ্জনক।’

টুইঙ্কেলের কথায়, ‘আমাদের চারপাশে যে ধরনের ঘটনা ঘটছে, তাতে হরর মুভিগুলি তুলনামূলকভাবে কম ভীতিকর মনে হচ্ছে।’

এছাড়াও কলকাতায় একজন শিক্ষানবিশ ডাক্তারকে ধর্ষণ ও হত্যা এবং বদলাপুরের এক স্কুলে যৌন নির্যাতনের শিকার হওয়া ২-৪ বছরের শিশু’র কথা উল্লেখ করে টুইঙ্কেল বলেন, ‘স্ত্রী-২ আসলে ছিল মহিলাদের দৈনন্দিন অভিজ্ঞতার একটি অন্তর্ঘাত।’

টুইঙ্কেল আরও লেখেন, ‘এই গ্রহে পঞ্চাশ বছর পরেও আমি দেখতে পেয়েছি আমরা এখনও আমাদের মেয়েদের সেই একই জিনিস শেখাচ্ছি। যা আমাকে ছোটবেলায় শেখানো হয়েছিল যে একা যাবেন না। পার্কে, স্কুলে যেতে, কাজ করতে কোথাও একা যাবে না। কোনো পুরুষের সঙ্গে একা যাবেন না। এমনকি সেটা যদি তোমার কাকা, তুতো ভাই, বন্ধু যেই হোক না কেন, কোথাও একা যাবে না। তুমি একা যেও না, কারণ তুমি আর কখনও ফিরে আসতে নাও পারো।

পরিশেষে টুইঙ্কেল লেখেন, ‘আমাদের ঘরে সীমাবদ্ধ না রেখে পাবলিক স্পেসে মহিলাদের সুরক্ষা ব্যবস্থার গ্যারান্টি দিয়ে আইন প্রয়োগ ও অনুসরণ করার সময় এসেছে। ততদিন আমার মনে হয়, পুরুষের চেয়ে অন্ধকার গলিতে ভূতের মুখোমুখি হওয়াই এ দেশের নারীদেরই নিরাপদ।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com