শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

ন্যায়বিচার প্রতিষ্ঠায় যা যা করা দরকার অন্তর্বর্তী সরকার তাই করবে: জাতিসংঘ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

সোমবার (২৬ আগস্ট) জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব বলেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডুজাররিক বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। তারা আইনের শাসন এবং ন্যায়বিচার অনুসরণ করে যা যা করা সম্ভব তাই করবে আমাদের আশা।

৫ই আগস্ট এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। টানা ১৫ বছরের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশে এক নায়কতন্ত্র কায়েমের ফলে ছাত্র-জনতার রোষানলে পড়ে তিনি ক্ষমতা ত্যাগ করে ভারত পালিয়ে যেতে বাধ্য হন।

শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কোনো শর্ত ছাড়াই ওই সনদে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়।

এদিকে ঢাকা ও নিউইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গুমবিরোধী সনদে অন্তর্ভুক্তির বিষয়ে জাতিসংঘ মহাসচিবের দপ্তরে চিঠি পাঠিয়ে দেবে বাংলাদেশ। সনদটি জাতিসংঘের মানবাধিকার পরিষদের, তাই পরবর্তী পদক্ষেপের বিষয়ে জাতিসংঘের মহাসচিব চিঠিটি জেনেভায় মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরে পাঠাবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com