শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে রিট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১০০ বার

মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষাব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান জনস্বার্থে এ রিট দায়ের করেন।

এছাড়া রিটে ২০২৫ সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চাওয়া হয়েছে। শিক্ষা সচিব, এনসিটিবি চেয়ারম্যান, মাউশির মহাপরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে এ রিটে বিবাদী করা হয়েছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com