বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

কিম জং-উনকে ঘোড়া উপহার দিলেন পুতিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ বার

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কামানের গোলা (আর্টিলারি শেল) দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন। এবার কিম জং-উনকে ২৪টি ‘শুদ্ধজাত’ ঘোড়া উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

গতকাল রবিবার টাইম সাময়িকীর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

বছর দুয়েক আগেও রাশিয়ার কাছ থেকে ৩০টি ঘোড়া পেয়েছিল পিয়ংইয়ং। এর আগে উত্তর কোরিয়া প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা প্রচারণামূলক এক ভিডিওতে কিম জং-উনকে পাহাড়ি এলাকায় তুষারপাতের মধ্যে একটি সাদা রঙের ঘোড়ায় চড়তে দেখা যায়। ২০১৯ সালে কিমের এই ছবিটি মিডিয়ায় বেশ আলোচিত ছিল।

কিম জং-উন ঘোড়া চালাতে পছন্দ করেন। বিভিন্ন সময় পুতিনকেও ঘোড়ায় চড়তে দেখা গেছে। ঘোড়ায় চড়া অবস্থায় পুতিনের একটি আলোচিত আলোকচিত্র আছে। এতে দেখা যায়, খয়েরি রঙের ঘোড়ায় বসে আছেন পুতিন। তার পরনে সেনা ট্রাউজার, গলায় সোনার চেইন, চোখে সানগ্লাস।

গত জুনে পিয়ংইয়ং সফরে যান পুতিন। তখন কিম জং-উনকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস ব্র্যান্ডের লিমুজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন। উপহারের তালিকায় আরো ছিল একটি টি–সেট ও অ্যাডমিরাল ড্যাগার।

এ সময় পুতিনকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে এক জোড়া পুংসান জাতের কুকুর উপহার দেন কিম জং-উন। এই কুকুর শিকারের কাজে ব্যবহার করা হয়। পুতিন উপহার পান অনেকগুলো চিত্রকলা। পাশাপাশি নিজের আবক্ষ মূর্তিও পান তিনি। এদিকে গত আগস্টে কিম জং-উনের জন্য ৪৪৭টি ছাগল উপহার পাঠান পুতিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com