বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। গতকাল সোমবার কালা বাখতার এলাকায় এই হামলা চালানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে একজন নারীও আছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

পুলিশের মুখপাত্র খালিদ জারদান জানিয়েছেন, দক্ষিণ কাবুলের শহরতলি এলাকা কালা বখতিয়ারে একজন আত্মঘাতী হামলাকারী এই বিস্ফোরণ ঘটায়।

এখনো কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসে। তারপর থেকে আফগানিস্তানে সন্ত্রাসবাদীদের হামলার সংখ্যা কমেছে। তালেবানও জানিয়েছে, তারা নিরাপত্তার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।

তবে জঙ্গিগোষ্ঠী আইএস এখনো আফগানিস্তানে কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। তারা দেশজুড়ে স্কুল, হাসপাতাল ও অন্য জায়গা টার্গেট করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com