বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

হাসপাতালে স্বাভাবিক সূচিতে চিকিৎসাসেবা শুরু কাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার

সারাদেশের সব হাসপাতালে আগামীকাল বুধবার থেকে ফের স্বাভাবিক সূচিতে চিকিৎসাসেবা চলবে। আজ মঙ্গলবার আন্দোলনরত চিকিৎসকদের পক্ষে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল আহাদ।

তিনি বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৮টা থেকে দুই ঘণ্টা আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। এরপর সকাল ১০টা থেকে আমাদের বহির্বিভাগে সেবা চালু হয়েছে। চিকিৎসকরাও বহির্বিভাগসহ অন্যান্য বিভাগে কাজে যোগ দিয়েছেন। আগামীকাল থেকে সারাদেশের হাসপাতালগুলোতে স্বাভাবিক সূচিতে চিকিৎসাসেবা দেওয়া হবে।’

এর আগে, গত ৩১ আগস্ট রোগীর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে ঢামেক হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা হয়। এর প্রতিবাদে পরের দিন রবিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করেন ঢামেকসহ সরকারি হাসপাতালের চিকিৎসকরা। হামলাকারীদের গ্রেপ্তার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।

পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে রবিবার রাত পৌনে ৮টার দিকে প্রায় ১২ ঘণ্টা পর কর্মবিরতি স্থগিত করে কাজে ফেরেন চিকিৎসকেরা। গতকাল ঘোষণা করা হয়, আজ থেকে সীমিত পরিসবে বহির্বিভাগ সেবা এবং পুরোপুরিভাবে ইনডোর ও জরুরি বিভাগের সেবা চালু থাকবে। এ ছাড়া চিকিৎসকরা তাদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com