বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

পদত্যাগ করলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ বার

পদত্যাগ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। দেশটির আসন্ন মন্ত্রিসভার রদবদলের আগে গতকাল মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বড় পরিসরে এই রদবদলের আগে বেশ কয়েকজন সরকারি কর্মকতাও পদত্যাগ করেছেন। এতে করে শীর্ষস্থানীয় বেশ কিছু পদ শূন্য হয়ে গেছে।

ইউক্রেনের পার্লামেন্ট প্রধান জানিয়েছেন, চলতি সপ্তাহে রদবদলে মন্ত্রিসভার অর্ধেকই পরিবর্তন হয়ে যাবে।

২০২০ সালের মার্চ থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপালন করছিলেন কুলেবা। এখন পর্যন্ত পদত্যাগ করা সবচেয়ে হেভিওয়েট কর্মকর্তা তিনিই।

পার্লামেন্ট সদস্য ইনা সভসুন বলেন, কুলেবা অত্যন্ত দক্ষ এবং যোগ্য মন্ত্রী ছিলেন। জেলেনস্কির সঙ্গে তার কোনো মতবিরোধও কখনো শোনা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com