বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

একজনকে গ্রেপ্তারে ২ হাজার পুলিশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার

ফিলিপাইনের বিতর্কিত ধর্মযাজক অ্যাপোলে কুইবোলোয় গ্রেপ্তার হয়েছেন। গতকাল রবিবার তার নিজস্ব চার্চ কম্পাউন্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রভাবশালী এই প্যাস্টরকে গ্রেপ্তার করতে মোতায়েন করা হয়েছিল ২ হাজার পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, নিজেকে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক এবং ইশ্বরপুত্র বলে দাবি করতেন কুইবোলো। তার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও পাচারের অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে ২ সপ্তাহেরও বেশি সময় ধরে ২ হাজার পুলিশ মোতায়েন ছিল।

তিনি তার কিংডম অব জিসাস ক্রাইস্ট কম্পাউন্ডে লুকিয়ে ছিলেন। ৭৪ একর জায়গার পুরোটা ঘিরে ফেলে পুলিশ। মোতায়েন করা হয় হেলিকপ্টারও।

ফিলিপাইনের একটি আদালত শিশু ও যৌন নির্যাতনের সন্দেহে তাকে এবং আরও কয়েকজনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার পর কুইবলয় আত্মগোপনে চলে যান। ফৌজদারি অভিযোগের তদন্তকারী কমিটির শুনানিতে উপস্থিত হতে অস্বীকার করার জন্য তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়।

এরপর তাকে গ্রেপ্তার করতে গেলে কম্পাউন্ডের গেটে কুইবোলয়ের অনুসারীরা অবস্থান নেয়। তারা পুলিশকে ভেতরে ঢুকতে বাধা দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com