বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গাজার ‘সেইফ জোনে’ ইসরাইলি হামলায় নিহত ৪০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ বার

গাজা উপত্যকার ‘সেইফ জোন’ খান ইউনিসের কাছে একটি তাঁবু ছাউনিতে আক্রমণ চালিয়েছে ইসরাইলি বাহিনী। ভয়াবহ এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬০ ফিলিস্তিনি।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে যে- তারা হামাসের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালিয়েছে।

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ভোরে খান ইউনিসের আল-মাওয়াসি অঞ্চলে ২০টির বেশি তাঁবুতে ইসরাইলি বাহিনীর হামলা হয়েছে। যদিও খান ইউনিস ও এর নিকটবর্তী রাফা এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর স্থল আক্রমণের সময় উপকূলীয় এই অঞ্চলটিকে একটি নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করে ইসরাইল।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এই তাঁবু শিবিরে প্রায় ৯ মিটার গভীর গর্ত পাওয়া গেছে।

গাজার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বলেছেন, হামলায় নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করতে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ক্রুদের সমস্যা হচ্ছে। এই হামলা এই উন্মত্ত যুদ্ধের সবচেয়ে জঘন্য গণহত্যাগুলোর একটি।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪০ হাজার ৯৮৮ ফিলিস্তিনি নিহত এবং ৯৪ হাজার ৮২৫ জন আহত হয়েছেন।
সূত্র : আল-জাজিরা ও রয়টার্স

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com