বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

শুরু হচ্ছে জাতিসংঘের ৭৯তম অধিবেশন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ বার

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আজ মঙ্গলবার শুরু হচ্ছে ৭৯তম সাধারণ অধিবেশন। অধিবেশনে বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে।

এ বছরের অধিবেশনে দ্বন্দ্ব নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।

প্রথা অনুযায়ী, অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে উচ্চপর্যায়ের বৈঠকের সপ্তাহ, যা ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বৈঠকের মাঝে ২৯ সেপ্টেম্বর একটি বিরতি থাকবে। এই বৈঠকে অংশ নেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং মন্ত্রীরা, যেখানে বিশ্বব্যাপী চলমান সংকট ও সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

প্রতি বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়, যার মাধ্যমে দেশগুলো একসঙ্গে কাজ করে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করে।

প্রসঙ্গত, এবার রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি ২৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চ থেকে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com