শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

বিয়ে করলেন বলিউড তারকা অদিতি-সিদ্ধার্থ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৮ বার

অবশেষে গুঞ্জন সত্য হল । বিয়ে করলেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি এবং দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ। আজ সোমবার সকালে নবদম্পতি সমাজমাধ্যমে তাদের বিয়ের ছবি প্রকাশ করে অনুরাগীদের সুখবরটি জানিয়েছেন।

গত মার্চ মাসে বাগদানের মাধ্যমে এ গুঞ্জনকে বাস্তবে রূপ দেন। এবার সাতপাকে বাঁধা পড়লেন এই প্রেমিক যুগল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, ভারতের ওয়ানাপার্থির ৪০০ বছরের পুরোনো একটি মন্দিরে গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অদিতি-সিদ্ধার্থ। খুব ছোট আয়াজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অদিতি তার ইনস্টাগ্রামে বেশ কিছু বিয়ের ছবিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, শাড়িতে সেজেছেন অদিতি। অন্যদিকে, ধুতি-পাঞ্জাবি পরেছেন সিদ্ধার্থ। ছবির ক্যাপশনে লেখেন, ‘তুমি আমার চন্দ্র-সূর্য, তুমি আমার সমস্ত তারা। অনন্তকালের আত্মার সঙ্গী হওয়ার জন্য, হাসির জন্য ভালোবাসা চিরন্তন, আলো এবং জাদু। মিসেস অ্যান্ড মিস্টার আদু-সিধু।’

বিয়ের ছবি প্রকাশ করার পর থেকে সহকর্মী ও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন নবদম্পতি। অভিনেত্রী হংসিকা লেখেন, ‘অভিনন্দন।’ দুলকার সালমান লেখেন, ‘অভিনন্দন অদিতি-সিধ। গর্জিয়াস কাপল। ভালোবাসা।’ অনন্যা পান্ডে লেখেন, ‘দারুণ। অভিনন্দন!’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

গত মাসের শেষের দিকে ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অদিতি রাও হায়দারি বলেছিলেন, ‘আমাদের বিয়েটা ওয়ানাপার্থির ৪০০ বছরের পুরোনো একটি মন্দিরে হবে, এটি আমার পরিবারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।’

উল্লেখ্য, ২০২১ সালে তেলেগু ভাষার ‘মহা সমুদ্রম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন অদিতি-সিদ্ধার্থ। এ সিনেমার শুটিং করতে গিয়েই পরস্পরের কাছে আসেন তারা। এরপর শোনা যায় এ জুটি সম্পর্কে রয়েছেন।

তবে ২০২২ সালের ২৮ অক্টোবর অদিতির সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সিদ্ধার্থ লিখেন, ‘শুভ জন্মদিন হৃদয়ের রানী। আমি তোমার সব স্বপ্নপূরণের জন্য দোয়া করছি।’ এ পোস্টের মাধ্যমে সম্পর্কের গুঞ্জনে সীলমোহর দেন সিদ্ধার্থ। ওইদিন অদিতির জন্মদিন ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com