শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

শনিবারের সমাবেশকে ‘বাঁচা-মরার’ উল্লেখ করে সফল করার আহ্বান ইমরান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা, কারাবন্দী ইমরান খান লাহোরে আগামীকাল শনিবার তার দল ঘোষিত সমাবেশকে ‘বাঁচা-মরা’র উল্লেখ করে তা সফল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আহ্বান জানান ইমরান খান।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির অনলাইন ভার্সনের খবরে বলা হয়, আদিয়ালা জেল থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি যেমনই হোক না কেন সমগ্র দেশবাসীকে সমাবেশে যোগ দিতে বের হতে হবে।

তিনি বলেন, ‘আমি গত ১৫ মাস ধরে জেলে আছি। প্রয়োজন হলে আরও থাকতে প্রস্তুত আছি। জেলে যেতে জনগণের ভয় পাওয়া উচিত নয়।’

পিটিআই নেতাকর্মীদের সংবিধান মেনে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে দলের প্রতিষ্ঠাতা বলেন, ‘আমি গত ২৮ বছর ধরে দলকে সংবিধান মেনে চলার জন্য বলে আসছি। সংবিধান আমাদের সমাবেশ করার অধিকার দিয়েছে।’

তিনি বলেন, ‘আমি শনিবার পুরো জাতিকে তাদের ভবিষ্যতের জন্য লাহোর সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। সুপ্রিম কোর্টই শেষ প্রতিষ্ঠান যেখানে জনগণের প্রত্যাশা রয়েছে। সুপ্রিম কোর্ট ধ্বংস হলে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।’

ইমরান খান বলেন, ‘সুপ্রিম কোর্টকে ধ্বংস করা মানে গণতন্ত্র ধ্বংস করা, আর গণতন্ত্রকে ধ্বংস করা মানে স্বাধীনতাকে ধ্বংস করা। স্বাধীনতা ধ্বংস হলে মানুষ দাস হয়ে যায়।’

সংবিধান সংশোধনের চেষ্টার কঠোর সমালোচনা করে তিনি বলেন, সংবিধানের প্রস্তাবিত সংশোধনী নিয়ে পূর্ণ আলোচনা হওয়া উচিত ছিল। রাতের অন্ধকারে সংশোধনীর পেছনে উদ্দেশ্যটি এখন জানা গেছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com