শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

‘২ বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হবে’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ বার

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হারলে তার আংশিক দায় মার্কিন ইহুদিদের ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি হারলে ২ বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলী হয়ে যাবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে প্রচারেয় ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প। তবে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলার সঙ্গে বিতর্কে সুবিধা করতে না পারায় বেশ বিপাকেই আছেন তিনি।

বৃহস্পতিবার ইসরাইলিপন্থি সম্মেলন ইসরাইলি-আমেরিকান কাউন্সিলের ন্যাশনাল সামিটে গিয়েইহুদি ভোটারদের সমর্থন না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন সাবেক এ প্রেসিডেন্ট। কিরি বলেন, আমেরিকান ইহুদিদের মধ্যে তিনি হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখতে পাচ্ছেন।

এ সময় হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, তার প্রতিপক্ষ কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েল দুই বছরের মধ্যে বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে। আর এমন পরিণতির জন্য ইহুদিরা আংশিকভাবে দায়ী থাকবেন।

ট্রাম্প বেশ জোর গলায় বলেন, ‘এ নির্বাচনে যদি আমি জয়ী না হই, তবে সত্যিই এটি ইহুদি জনগণের ওপর প্রভাব ফেলবে। কেননা, যদি (আমেরিকান ইহুদিদের) ৪০-৬০ শতাংশ মানুষ শত্রুকে ভোট দেয়, তবে আমার মতে, দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com