বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ইসরাইল যুদ্ধে নামলে আমিরাত হবে প্রথম টার্গেট : ইরাকি মিলিশিয়ার হুমকি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার

ইসরাইল আঞ্চলিক যুদ্ধে নেমে গেলে সংযুক্ত আরব আমিরাত প্রথম টার্গেট চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরাকের একটি মিলিশিয়া গ্রুপ। লেবাননে হিজবুল্লাহর ওপর ভয়াবহ হামলার প্রেক্ষাপটে এই হুমকি দেয়া হলো।

ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাক নামের একটি জোটের শরিক দল কাতাইব সাইয়েদ আল-শুহাদার নেতা আবু আলা আল-ওয়ালাই একটি এক্স পোস্টে এই হুমকি দিয়েছেন।

তিনি বলেন, ‘ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাক মনে করে যে উপসাগরীয় অঞ্চলে জায়নবাদী সত্তাটির অগ্রসর ঘাঁটি হচ্ছে আমিরাত। ফলে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হলে প্রতিরোধের প্রথম টার্গেট হবে আমিরাত।’

তিনি আরো বলেন, ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাকের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো এখন জায়নবাদী সত্তার গভীরে পৌঁছাতে পারে। এগুলো এই অঞ্চলের দখলদার সত্তার বিকল্প স্থানগুলোতে সহজেই হামলা করতে পারবে।

ইরাকের শিয়া মিলিশিয়ারা এখন পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে হামলা সীমিত রাখলেও অনেক সংগঠন ইসরাইলি সামরিক বাহিনরি বিরুদ্ধে সংঘর্ষ চালাতে লেবানন বা সীমান্ত এলাকায় যেতে আগ্রহ প্রকাশ করেছে। এর ফলে সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কার সৃষ্টি হয়েছে।

গ্রুপটি গাজা যুদ্ধের পর থেকে কয়েকবার ইসরাইলের বিভিন্ন অংশে হামলা চালিয়েছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। বিতর্কিত মার্কিন সমর্থনপুষ্ট ‘আব্রাহাম অ্যাকর্ড’-এর অন্যতম অংশীদার হলো আমিরাত।

সূত্র : মিডল ইস্ট মনিটর ও আরব নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com