রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

সুন্দরবন পরিদর্শনে ২১ দেশের উচ্চপদস্থ ৭৫ সেনা কর্মকর্তা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার

বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটক কেন্দ্র পরিদর্শন করেছেন ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ উচ্চপদস্থ কর্মকর্তা। পাকিস্তান, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার, নেপালসহ ২১টি দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ ৭৫ কর্মকর্তা ও কয়েকজন সেনা কর্মকর্তা, সঙ্গে তাদের পরিবারের সদস্যসহ ৮৫ জন বিদেশি বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটক কেন্দ্র ঘুরে দেখেন। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার মো. আজাদ কবির জানান, বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে পাকিস্তান, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার, নেপালসহ ২১টি দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ ৭৫ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যসহ ৮৫ জন বিদেশি নাগরিক সুন্দরবনে আসেন। বুধবার বিকালে তারা করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটক কেন্দ্র পরিদর্শন করেন। এসব সেনা কর্মকর্তারা সুন্দরবনের বন্যপ্রাণী ও পর্যটকদের নিরাপত্তার সার্বিক বিষয় অবহিত হন। সন্ধ্যায় তারা সুন্দরবনের করমজল ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com