শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার

অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদকে নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করে সাময়িকভাবে বরখাস্ত হওয়া তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহ ও হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে।

আজ বুধবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক মো. আল আমিনের আদালতে মোল্লা শওকাত হোসেন বাবুল নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ অক্টোবর ঊর্মি শুধু অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ সকল শহীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। এতে তিনি রাষ্ট্রদ্রোহীর অপরাধ করেছেন।

বাদীপক্ষের আইনজীবী এস এম মাসুদুর রহমান বলেন, বাদীর আবেদন আদালত গ্রহণ করেছেন। আদালত মামলটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডির কাছে পাঠাবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com