বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

এবার বিমানে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করল ইরান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার

ইরানের সব ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গতকাল শনিবার ইরানের বার্তা সংস্থা আইএসএনএর বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে কমপক্ষে ৩৯ জন নিহত হন। পেজার বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলকে দায়ী করছে লেবাননের গোয়েন্দা সংস্থা। তবে এ হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। এ ঘটনার তিন সপ্তাহ পর সব ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি ব্যবহার নিষিদ্ধ করল ইরান।

ইরানের সংবাদ সংস্থা ইসনা বলেছে, ‘মোবাইল ফোন ছাড়া যেকোনো ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ফ্লাইটের কেবিনে অথবা মালপত্রের সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে মাসের শুরুর দিকে দুবাইভিত্তিক এয়ারলাইন এমিরেটস তাদের বিমানগুলোতে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে। এছাড়া ফ্লাইটে যাত্রীদের পেজার ও ওয়াকিটকি ব্যবহার নিষিদ্ধ করেছে লেবানন সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com