বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে দেশটিতে একটি উন্নত ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ওই ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা চালাতে ইসরায়েলে সেনা সদস্যও পাঠাচ্ছে তারা।

পেন্টাগনের বরাতে রয়টার্স আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলকে রক্ষা করা। যা ১ অক্টোবর তেহরান ইসরায়েলে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরের পদক্ষেপ। ইরানের বিরুদ্ধে প্রত্যাশিত প্রতিশোধের প্রস্তুতি এটি।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলেছে, পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাড়াতে সাহায্য করার জন্য একটি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (টিএইচএএডি) মোতায়েনের অনুমোদন দিয়েছেন। থাড ব্যাটারি ইসরায়েলের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করবে।

তবে বার্তাসংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ইরান বার্তা দিয়েছে তারা যেন তাদের সেনাদের ইসরায়েলে না পাঠায়। এতে তাদের সেনারা ঝুঁকিতে পড়বে।

উল্লেখ্য, হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ নিক্ষেপ করার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৯ সালে প্রশিক্ষণ এবং একটি বিমান প্রতিরক্ষা অনুশীলনের জন্য ইসরায়েলে এই সিস্টেম পাঠিয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com