বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

ইরানে হামলা সমাপ্ত ঘোষণা ইসরাইলের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার

ইরানের ওপর ইসরাইলের হামলা আপাতত শেষ হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। শনিবার (২৬ অক্টোবর) সকালে তিনি এ ঘোষণা দেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরাইলের সামরিক বাহিনী ‘ইসরাইলের বিরুদ্ধে ইরানের আক্রমণের ইসরাইলি প্রতিক্রিয়া সম্পূর্ণ করেছে’।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, ‘আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। ইরানের তাৎক্ষণিক হামলার হুমকি ব্যর্থ করে দিয়েছি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সফল মিশন শেষ করেছে।’

তিনি আরো বলেন, ইরান যদি প্রতিশোধমূলক নতুন হামলা চালায়, ইসরাইল ‘প্রতিক্রিয়া দেখাতে বাধ্য’ হবে।

এর আগে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর রাতে দেশটির রাজধানী তেহরান ও কারাজ শহরে এ হামলা চালায়।

উল্লেখ্য, গত ১ অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি) ইসরাইলের সামরিক, গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্যে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায়।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com