বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

পাকিস্তানে রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত ২১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় রেলস্টেশনে বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন।আজ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, টিকিট বুকিং অফিস থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেজন্যই মৃতের সংখ্যা এত বেশি। আজ সকাল ৯টার দিকে সেখান থেকে পেশওয়ারে যাওয়ার কথা ছিল জাফর এক্সপ্রেসের। সেসময়েই বিস্ফোরণ ঘটে।

পুলিশ কর্মকর্তারা বলেন, আহতদের বেশ কয়েকজনে অবস্থা আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রদেশের সিনিয়র এসপি মুহাম্মদ বালোচ বলেন, এখন পর্যন্ত এটি আত্মঘাতী হামলা বলেই মনে হচ্ছে। তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, পেশওয়ারে যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ছাড়ার আগমুহূর্তে স্টেশনে বিস্ফোরণটি হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com