বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

চীনের স্কুলে ছুরিকাঘাতে নিহত ৮, আহত ১৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার

চীনের একটি কারিগরি স্কুলে সাবেক এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে ৮ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যায় পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের ইক্সিং শহরের উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে এ ঘটনা ঘটে।

চীনা পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হামলাকারী ওই শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি উক্সিং ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, এ বছরই ওই শিক্ষার্থীর স্নাতক সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু তিনি চূড়ান্ত পরীক্ষায় পাস করতে পারেননি। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ক্ষোভ থেকে তিনি এই এলোপাথাড়ি ছুরি হামলা চালিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

স্কুলটির ওয়েবসাইটের তথ্য অনুসারে, সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। স্কুলটি সাংহাই থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এ স্কুলে শিল্প, নকশা, সিরামিক, ফ্যাশনসহ নানা বিষয়ে পড়াশোনা করা যায়।

গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বারের মতো চীনে এ ধরনের ঘটনা ঘটলো। এর আগে এক ব্যক্তি দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ের একটি ক্রীড়া কেন্দ্রে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিলে ৩৫ জন নিহত এবং আরো ৪৩ জন আহত হয়।
সূত্র : সিএনএন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com