বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

মনিপুরে সহিংসতা, ইম্ফলে কারফিউ জারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার

আবারও সহিংসতা শুরু হয়েছে ভারতের রাজ্য মনিপুরে। শুক্রবার মণিপুর ও আসামের সীমান্তবর্তী জিরি নদীতে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধারের পর ফের সহিংসতা শুরু হয়। গতকাল শনিবার ইম্ফল উপত্যকার অনেক বিধায়ক এবং মন্ত্রীদের বাড়িতে বিক্ষুব্ধ জনগণ হামলা চালায়। এ সময় উত্তেজিত মানুষ বেশ কিছু গাড়িতেও আগুন দেয়। এমন পরিস্থিতিতে ইম্ফল উপত্যকায় কারফিউ জারি করেছে প্রশাসন।

ইম্ফল পশ্চিমের পুলিশ সুপার মেঘচন্দ্রও বলেছেন, ইম্ফল উপত্যকায় বিক্ষুব্ধ মানুষ সহিংসতা চালিয়েছে। তিনি বলেন, ‘জেলায় পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে কারফিউ জারি করা হয়েছে। স্পর্শকাতর স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এক পোস্টে বলেন, ‘মণিপুরে সাম্প্রতিক সহিংস সংঘর্ষ এবং ক্রমাগত রক্তপাত গভীর উদ্বেগ বাড়িয়েছে। এক বছরেরও বেশি সময় বিভাজন এবং দুর্ভোগের পরে, এটি প্রতিটি ভারতীয়র আশা ছিল যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি পুনর্মিলনের জন্য সম্ভাব্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে এবং একটি সমাধান খুঁজে বের করবে।’

রাহুল গান্ধী বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীকে আবার মণিপুর সফর করার এবং এই অঞ্চলে শান্তি ও সংস্কারের লক্ষ্যে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com