বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

ব্রাজিলে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার

ব্রাজিলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন।এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল রবিবার আলাগোয়াস রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে দুর্গম একটি পার্বত্য সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজ্য সরকারের বরাতে এ খবর জানিয়েছে এএফপি। বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, পার্বত্য সড়ক থেকে বাসটি খাদে পড়লে ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়। এ ছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্তঃসত্ত্বা এক নারী।

রাজ্য সরকার জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ২০ মিটারের বেশি (৬৫ ফুট) গভীর খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে তৎপর রয়েছেন পুলিশ ও উদ্ধারকর্মীরা। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে।

এদিকে হতাহতের ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস।

এ ছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা। তিনি জানান, হতাহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা ও সেবা দেবে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com